খুলনার পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালত অবৈধ টালি কারখানা ভেঙে ঘুড়িয়ে দিয়েছেবৃহস্পতিবার দুপুরে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন। ওই অভিযানে ২টি অবৈধ ইটের চুল্লি ভেঙে দেওয়া হয়। জানা যায়, উপজেলারর হরিঢালীর সলুয়া গ্রামের কালিপদ পাল ও আবদুস সবুর মজলিশের টালি কারখানার নামে ইটের ভাটায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে পুলিশের এএসআই নাসির উদ্দিন সঙ্গীয় ফোর্স, আনসার ও ভিডিপি'র টিআই মো. আলতাফ হোসেন, আনসার কমান্ডার আবু হানিফ, ইউনিয়ন লিডার মো. ফয়সাল হোসেন, ভিডিপি সদস্য আবদুস সামাদ, পেশকার শারাফাত হোসেন এবং আরিফসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।