সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ(এমপি)ডুমুরিয়ার টিপনা আঙ্গারদাহ দাখিল মাদ্রসার নির্মানাধীন ৪তলা ভবন কাজের অগ্রগতি পরিদর্শন করছেন। এ উপলক্ষে বৃহস্পতিবার মাদ্রসা মিলনায়তনে বেলা ১১ টায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ নেতা শাহেনেওয়াজ হোসেন জোয়ার্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, খর্নিয়া ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাদ্রাসা সুপার মোঃ বায়োজিদ হুসাইন, প্রধান শিক্ষক সাধন মুখার্জী,প্রধান শিক্ষক অবঃ আবদুর রাজ্জাক,আব্দুল করিম শেখ, ইউপি সদস্য শেখ মুহাসিন হোসেন, সুপার গোলাম মোস্তফা,আলীগ নেতা শেখ আবদুল হান্নান, সুপার মাওলানা মোঃ কামাল হোসেন, শিক্ষক জিন্নাত হোসেন,শিক্ষক মুজতুবা হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক খান ইমরান হোসাইন।