কয়রা উপজেলার ৩ নং কয়রা গ্রামের মংস্য ব্যাবসায়ী মোঃ রজব আলী বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রদান করে হয়রানী করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ থেকে পরিত্রান পেতে তিনি প্রশাসন সহ সকলের সহযোগিতা কামনা করেছে। রজব আলী জানায়, তিনি দির্ঘদিন অতি সুনামের সাথে সুন্দরবনে মংস্য ব্যাবসায়ী পরিচালনা করে আসছে। সম্প্রতি তাকে হযরানী করতে বিভিন্ন ভাবে মিথ্যা তথ্য প্রদান করে ভিত্তিহীন সংবাদ পরিবেশন করেছে একটি স্বার্থনেষি মহল। ঐ সংবাদে প্রকাশ করা হয়েছে যে, রজব আলী সুন্দরবনের অভয়ারণ্যে এলাকায় মাছ ধরে থাকে। এ ছাড়া বিষ প্রয়োগ করে মাছ ধরে থাকে সে। এ ধরনের অভিযোগ সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট। এ ছাড়া আরও যে সকল তথ্য প্রদান করা হয়েছে তা বাস্তবের সাথে কোন মিল নেই। রজব আলী বলেন, তিনি সুন্দরবনের নিয়ম মেনেই বৈধ পাশ পারমিট গ্রহন করে সুন্দরবনে মাছ ধরে ও মাছ ক্রয় করে জীবন জীবিকা নির্বাহ করে থাকে। কোন রকম অনিয়মের সাথে জড়িত নেই। তার প্রতিপক্ষরা তাকে হয়রানি করার উদ্দেশ্য এমন মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করে তাকে হয়রানি করছে। তিনি এ ধরনের অপ্রচার থেকে বিরত থাকতে তার প্রতিপক্ষের নিকট দাবি জানিয়েছে। এ ছাড়া অপ্রচারকারীদের বিরুদ্ধে তদন্তপুর্বক ব্যবস্থা গ্রহন করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।