পাবনার আটঘরিয়ায় সিমা খাতুন (৩২) নামের এক গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলার মাজপাড়া ইউনিয়নের কালামনগর গ্রামের একটি মেহগনি গাছে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত সিমা খাতুন পারখিদিরপুর গ্রামের আজগর আলীর মেয়ে ও কাকমারী গ্রামের রাশেদুল ইসলামের স্ত্রী। তার দুটি সন্তান রয়েছে। আটঘরিয়া থানার এসআই আবদুল লতিফ জানান, স্বামীর উপর অভিমান করে সিমা খাতুন মঙ্গলবার বাবার বাড়ি আসে। পুলিশের ধারনা অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে গাছের সাথে ঝুলে সে আত্মহত্যা করেছে। তবে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আটঘরিয়া থানায় একটি ইউ’ডি মামলা হয়েছে।