নাটোরের সিংড়ায় বন্ধুর বাড়িতে বেড়াতে এসে মোটর সাইকেল-নসিমন মুখোমুখি সংঘর্ষে জয়নুল আবেদীন (৪৩) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলার জামতলী-বামিহাল রাস্তার বিনগ্রাম-রাণী পুকুর এলাকায় গরু বোঝাই নসিমন এর মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি রাজশাহী গোদাগাড়ী উপজেলার কদম শহর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ অতুল প্রসাদ ভৌমিক তাকে মৃত ঘোষণা করেন।
থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলার জামতলী-বামিহাল রাস্তার বিনগ্রাম-রাণী পুকুর এলাকায় মোটর সাইকেল ও গরু বোঝাই নসিমন (ভুটভুটি) মুখোমুখি সংঘর্ষে এক মোটর সাইকেল চালক গুরুত্বর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর নিহত এই ব্যক্তি জয়নুল আবেদীন পেশায় একজন কৃষক। সে সোমবার রাজশাহী থেকে তার বন্ধু মেডিসিন কোম্পানীতে চাকুরিরত সজিব ইসলামের সাথে সিংড়া উপজেলার ইটালী ইউনিয়নের বাখুন্দা বন্ধুর গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। আর মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মোটর সাইকেল নিয়ে জামতলী দই-মিষ্টি কিনতে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়।
আহত ব্যক্তির সাথে আসা বাহক রনি মিয়ার মুঠোফোনে যোগাযোগ করা হলে বলেন, পেশায় তিনি একজন ইলেকট্রিশিয়ান। তার একজন আপনজন রাজশাহী থেকে মুঠোফোনে এই দূর্ঘটনার কথা জানালে তিনি হাসপাতালে ছুটে গিয়ে তার ভর্তির ব্যবস্থা করেন।
এবিষয়ে নিহতের বন্ধু সজিব ইসলাম বলেন, গতকাল তার বন্ধু আর সে এক সঙ্গে তার দাদার বাড়িতে বেড়াতে এসেছিলেন। হঠাৎ জামতলী দই-মিষ্টি কিনতে যাওয়ার পথিমধ্যে এই দূর্ঘটনা ঘটে।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেন বলেন, এই ঘটনায় নসিমন চালক পালিয়ে গেলেও নসিমন আটক করে থানায় আনা হয়েছে। আর নিহত ব্যক্তির বাড়িতে খবর পাঠানো হয়েছে।