প্রগতিবাদী প্রজন্ম গড়ে তোলার লক্ষে রোববার (২৫ডিসেম্বর) বিকালে কুড়িগ্রামের রাজাটাহাট উপজেলাধীন রাজারহাট স্কুল এন্ড কলেজের উদ্বোধন করেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার ও কারমাইকেল কলেজের সাবেক অধ্যক্ষ মোজাম্মেল হক। অভিভাবক সমাবেশে কামাইকেল কলেজের ইরেজি বিভাগের সাবেক অধ্যাপক তোফায়েল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। এ সময় প্রধান আলোচক ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-রাজারহাট উপজেলা চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী, মাধ্যমিক ও উচ্চ উচ্চশিক্ষা রংপুর অঞ্চলের উপণ্ডপরিচালক আখতারুজ্জামান ও রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ। এ ছাড়া মুঠোফোনে অস্ট্রেলিয়া থেকে বক্তব্য দেন গত বছর একুশে পদকপ্রাপ্ত এসএম আব্রাহাম লিংকন।
ফিতা কেটে, সাদা পায়রা উড়িয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে রাজারহাট স্কুল এন্ড কলেজের উদ্বোধন করেন অধ্যাপক মোজাম্মেল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ। প্রতিষ্ঠান সম্পর্কে ধারণামূলক বক্তব্য দেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য কারমাইকেল কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক দিলীপ কুমার রায়।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উলিপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ আবু জোবায়ের আল মুকুল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দিনাজপুর জেলার উপপরিচালক কৃষিবিদ নুরুজ্জামান, কুড়িগ্রাম সরকারি কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আনোয়ার হোসেন, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ফজলুল হক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এআইএস বিভাগের সহযোগী অধ্যাপক উমর ফারুক ও শাহীনুর রহমান প্রমুখ।