গাজীপুরের কালীগঞ্জে সারা বিশ্বের ন্যায় তুমলিয়া, রাঙ্গামাটি, দড়িপাড়া, নাগরী ও মঠবাড়ি গির্জাতে খ্রিষ্টান ধর্মালম্বীদের শুভ বড় দিন উপলক্ষে ধর্মীয় উৎসব পালিত হয়েছে। সকল র্গিজাগুলিতে বড়দিন উপলক্ষে রঙ্গীন বাতি ও ফুল দিয়ে সাজানো হয়েছে।
রোববার সকালে তুমলিয়া ধর্মপল্লীর পাল পুরোহিত আলবিন গমেজের সভাপতিত্বে, রাঙ্গামটিয়া ধর্মপল্লীর পাল পুরোহিত খোকন বিনসেন্ট গমেজ, মঠবাড়ী ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার উজ্জ্বল রোজারিও, দড়িপাড়া ধর্মপল্লীর পাল পুরোহিত অমর ডি কস্তা এবং নাগরী ধর্মপল্লীর পাল পুরোহিত জয়ন্ত এস গমেজ এর সভাপতিত্বে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি স্থাণীয় সাংসদ মেহের আফরোজ চুমকি, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল মতিন সরকার, সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, কালীগঞ্জ পৌরসভার মেয়র এস এম রবীন হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. রেজাউল করিম শিকদার ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী হারুন অর রশিদ টিপু সকাল থেকে গির্জায় আগত সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। দিবসটি উপলক্ষে নাগরী ও তুমলিয়া খ্রিস্টান প্যারিস ধর্মপল্লীতে বড়দিনের কেক কাটেন।
বড়দিন উদযাপন কমিটি গির্জাগুলোতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন ও অতিথি আপ্যায়নের ব্যবস্থা করেন। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে নিছিদ্র নিরাপত্তার ব্যবস্থা।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আনিসুর রহমান জানান, অনুষ্টানস্থল ও গুরুত্বপূর্ন রাস্তায় র্যাব, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার দায়িত্বে আছে। অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত তারা দায়ীত্ব পালন করবে।