শরণখোলায় এক রাতে চারটি গাভী চুরি হয়েছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার খুড়িয়াখালী গ্রামে এ চুরির ঘটনা ঘটে বলে খবর পাওয়া গেছে।
উপজেলার খুড়িয়াখালী গ্রামের বাসিন্দা মাজহার উদ্দিন হাওলাদার জানান, প্রতিদিনের মতো শুক্রবার রাতে তার তিনটি গাভী গরু গোয়াল ঘরে শিকল দিয়ে বেঁধে রেখে ঘুমাতে যান। শনিবার সকালে গোয়াল ঘরে গিয়ে গরু তিনটি পাওয়া যায়নি। গভীর রাতে কে বা কারা শিকল ভেঙ্গে গাভী তিনটি চুরি করে নিয়ে যায়। অপর ঘটনায় একই রাতে খুড়িয়াখালী গ্রামের আঃ হক হাওলাদারের গোয়ালঘর থেকে একটি গাভী গরু চুরি করে নিয়ে যায়। চুরি যাওয়া গরুর বাজার মূল্য সাড়ে তিন লাখ টাকা বলে গরুর মালিকরা জানান। অজ্ঞাত চোরেরা গরু চারটি নিকটস্থ বলেশ্বর নদী পথে ট্রলারে করে নিয়ে গেছে বলে এলাকাবাসীরা জানিয়েছেন।
এ বিষয়ে শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকরাম হোসেন বলেন, এক রাতে চারটি গরু চুরির খবর তার জানা নেই বিষয়টি খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে থানার ওসি জানিয়েছেন।