নীলফামারীর সৈয়দপুরে সম্রাট নামে এক আবাসিক হোটেলে ডিবি পুলিশ অভিযান চালায়। এ সময় ওই হোটেল থেকে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত অভিযোগে এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
২২ ডিসেম্বর শহরের শহীদ জহুরুল হক রোড়ের আবাসিক হোটেল সম্রাটে অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিন খদ্দের গ্রেপ্তারসহ হোটেল ম্যানেজারের রুম থেকে ৯০ পিস কনডম উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন কাজীর হাট এলাকার মাহাবুব আলীর ছেলে হোটেল ম্যানেজার রাজা (৪০), মুন্সিপাড়ার. আরজুর ছেলে পারভেজ (২৫) ও রংপুর থেকে আসা এক নারী (২২)।
নীলফামারী গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই আবাসিক হোটেল সম্রাটে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন সৈয়দপুরের বেশ কয়েকটি হোটেলে অসামাজিক কাজকর্ম চলে। কোন কোন হোটেল মালিক আবার ভাড়ায় দিয়ে এ কাজে সহযোগিতা করে। ওই সকল হোটেলে কোন বোর্ডার থাকার পরিবেশ নেই। হোটেল মালিকের আমরা চিহ্নিত করেছি। দ্রুত সময়ে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।