নীলফামারীর সৈয়দপুরে বুধবার বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অপরাধে দুটি ব্যবসা প্রতিষ্ঠান মালিকের ৩৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারীর সহকারী পরিচালক শামসুল আলম।
ভোক্তা অধিকার সংরক্ষণ জেলা দপ্তর সূত্রে জানা যায়, অভিযানে শহরের শহীদ ডাঃ সামসুল হক সড়কের হিরো স্টোর নামে একটি পাইকারী মনোহরি দোকানে নামি ব্রান্ডের মোড়কে নকল চা ও ভোজ্যতেল বিক্রির অপরাধে ৩০ হাজার টাকা ও একই সড়কের মাসুদ স্টোরে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে মালিক মাসুদ রানার ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর নীলফামারীর সহকারী পরিচালক শামসুল আলম বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।