স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশে কেউ অস্থিতিশীল করলে আইনীভাবে জবাব পাবে। নিয়মের বাইরে রাজনীতি করলে জবাব দেওয়া হবে। রাজনৈতিক দলগুলো নিয়ম কানুন মেনে না চললে জবাব দিতে হবে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে, পুলিশ বাহিনী দেশপ্রেম ও বীরত্বের সাথে কাজ করছেন।
বুধবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় রাজশাহীর বাঘায় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি এসব কথা বলেন।
আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহারিয়ার আলম এমপি বলেন, দেশে প্রায় সত লক্ষ আনসার ও ভিডিপি রয়েছে। আর্মি, র্যাব, পুলিশ, বিজিবি সদস্যের পাশাপাশি ৪ যুগেরও বেশি সময় ধরে তারা নিষ্টার সাথে কাজ করে যাচ্ছেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মাঠ পর্যায়ের কার্যক্রম আরও গতিশীল এবং যুগোপযোগী করার জন্য দেশের ১৩টি উপজেলায় আনসার ও ভিডিপি মডেল ভবন নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। এরমধ্যে ৯টি উপজেলা আনসার ও ভিডিপি নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এরমধ্যে রাজশাহীর বাঘা এবং তানোর উপজেলার আনসার ও ভিডিপি মডেল ভবন উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহীর নারী সংসদ সদস্য আদিবা আনজুম মিতা, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ. কে. এম. নাজমুল হাসান, এনডিসি, পিএসসি, রাজশাহী বিভাগীয় পুলিশ কমিশনার আবদুল বাতেন বিপিএম বার (পিপিএম), জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম বার, আনসার ও গ্রাম পতিরক্ষা বাহিনীর নির্বাহী প্রকৌশলী মুনতাসির মামুন, রাজশাহী বিভাগের আনসার-ভিডিপি’র উপ-মহাপরিচালক কামরুন নাহার, রাজশাহীর আনসার ব্যাটালিয়ন (৪) এর পরিচালক ও জেলা কমান্ডেন্ট (অতিঃ দায়িত্ব) কামাল হোসেন, বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড, লায়েব উদ্দিন লাভলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার, জেলা আওয়ামলী লীগের সহসভাপতি আমানুল হাসান দুদু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, উপজেলা আনসার-ভিডিপি অফিসার মিলন কুমার দাস প্রমুখ।
প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নব নির্মিত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মডেল উপজেলা ভবন বাঘা এবং তানোর এর উদ্ধোবনী নাম ফলক উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে বর্ডার গার্ড (বিজিবি) শক্তিশালী হিসেবে সতর্ক রাখা হয়েছে। অনুপ্রবেশ থেকে বিরত থাকতে হবে। আশা করি সীমান্ত অচিরেই স্থিতিশীল হবে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীররা তৃনমূল থেকে কাজ করছে। দেশে প্রাথমিকভাবে তারা অস্থিতিশীল পরিস্থিতি সামাল দেন। দেশে বিভিন্ন সময়ে নির্বাচন, বিভিন্ন উৎসবে নিষ্টার সাথে দায়িত্ব পালন করেন।