বাংলাদেশ পুস্তক প্র্রকাশক ও বিক্রেতা সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত সভায় সংগঠনের জেলা সভাপতি আলহাজ্ব আমীর আজম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় পরিচালক কাজী জহুরুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক কমিটির সদস্য সচিব গোলাম এলাহী যায়েদ, পরিচালক শামসুল ইসলাম বাহার, আনোয়ারুল ইসলাম স্বপন, রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক এ কে এম রেজাউল করিম ও অতিরিক্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মিন্টু।
এসময় বক্তারা, বই পুস্তক তৈরির সরঞ্জাম কাগজ, কালির অতিরিক্ত মূল্যবৃদ্ধির তীব্র্র প্রতিবাদ জানান। তারা বলেন, কাগজ, কালির মূল্য বৃদ্ধির ফলে বই পুস্তক তৈরিতে খরচ বৃদ্ধি পাঁচ্ছে, তারা অবিলম্বে কাগজ, কালি সহ বই পুস্তক তৈরির সরঞ্জামের মূল্য কমানোর দাবি জানান।