আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন উপলক্ষে থাকব ভালো,রাখব ভালো দেশ বৈধ পথে প্রবাসী আয়-গড়ব বাংরাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান, জনশক্তি অফিস ও কারিগরি প্রশিক্ষণ এর যৌথ আয়োজনে এসএসটি আইপি এর সহযোগিতায় এই দিবস রংপুরে পালিত হয়েছে। অনুষ্ঠান শুরুতে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন। উপস্থিত ছিলেন বিশেষ অতিথি জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরি, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উৎপল রায়, বাংলাদেশ ব্যাংক রংপুর অফিসের অতিরিক্ত পরিচালক ফজলের রহমান। স্বাগত বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আমেনা পারভীন। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ গোলাম রব্বানি।