খুলনার পাইকগাছায় নানা আয়োজনের মধ্যদিয়ে আন্তর্জাতিক অধিবাসী দিবস উদযাপন করা হয়েছে। শতবর্ষে জাতির পিতা, সুবর্ণে স্বাধীনতা অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উদযাপনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সুশীলনের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু। উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান’র সঞ্চালনায় আলোচনাসভায় বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, যুব উন্নয়ন কর্মকর্তা পারভীন আক্তার বানু, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মনিরুজ্জামান, ইউআরসি ইনস্ট্রাক্টর মো. ইমান উদ্দীন, পরিসংখ্যান কর্মকর্তা কবিরুল ইসলাম। সুশীলনের তাপস কুমার দাশ, বিপ্লব মন্ডল, সঞ্জয় কুমার পাল ও আরিফুন্নেছাসহ স্থানীয় সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও’র প্রতিনিধিবৃন্দ ও অভিবাসীরা উপস্থিত ছিলেন।