ডুমুরিয়া প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার অনুষ্ঠিত নির্বাচনে এস,এম জাহাঙ্গীর আলম সভাপতি এবং শেখ মাহাতাব হোসেন সাধারণ সম্পাদক এবং এস,রফিক অর্থ-সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, খুলনার ডুমুরিয়া প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটি গঠনের লক্ষে গত ২৬ নভেম্বর তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী শনিবার সকাল ১০টা হতে দুপুর ২ টা পর্যন্ত প্রেসক্লাব ভবনে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রেসক্লাবের ২৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে এস,এম জাহাঙ্গীর আলম সভাপতি,আব্দুর রশিদ এলিন সহ-সভাপতি,শেখ মাহাতাব হোসেন সাধারণ সম্পাদক,উদয় চক্রবর্তি যুগ্ম সাধারণ সম্পাদক, জাহিদুর রহমান বিপ্লব সাংগঠনিক সম্পাদক(বিনা প্রতিদ্বন্দ্বিতায়),এস,রফিকুল ইসলাম অর্থ সম্পাদক, আব্দু মজিদ দপ্তর সম্পাদক, আবদুর রশিদ বাচ্চু ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক(বিনা প্রতিদ্বন্দ্বিতায়) এবং কার্য নির্বাহী সদস্য হিসেবে নির্বাচন পরিচালনার দায়ীত্ব পালনকারি প্রধান নির্বাচন কমিশনার এম,এ এরশাদ,সহকারি নির্বাচন কমিশনার এনামুল বাসার টিটো এবং সহকারি নির্বাচন কমিশনার সুজিত মল্লিক কে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।