নাসিরনগরে শীতার্ত গরীব ও দুঃস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলামের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে এসব কম্বল বিতরণ করেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ সরকার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান পুতুল রানী দাস উপজেলা আওয়ামী লীগের সভাপতি অসীম কুমার পাল, সাধারণ সম্পাদক মোঃ লতিফ হোসেন,উপজেলা যুবলীগ আহ্বায়ক রায়হান আলী ভূইঁয়া, সেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল চৌধুরী ও সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ,মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে
নাসিরনগর সদর ইউনিয়নে ২০০ জন শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেন।