বই পড়া হয়ে উঠুক অযোক্তিক, উদ্দেশ্য প্রণীত সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দেবার হাতিয়ার। এই প্রতিপাদ্যে রংপুরের পীরগাছা উপজেলার প্রাণ কেন্দ্রে উদ্বোধন করা হয়েছে পীরগাছা গণগ্রন্থাগার। শুক্রবার সকালে পীরগাছা জে এন মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের সামনে গণগ্রন্থাগারের উদ্বোধন করেন বানিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি। এ সময় পীরগাছা উপজলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান আরিফুল হক লিটন, আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম বিপ্লব, যুবলীগ নেতা আবু তারেক পাভেল, স্বেচ্ছাসেবকলীগ নেতা জাহিদুল ইসলামসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তরুণ সমাজকে বই পড়তে উৎসাহিত করতে ডাঃ মো: আকিব ফয়সাল ইস্তি, গালিবুর রহমার রতু, এসএম হেছানুর রহমান রাশেদ, ইকরামুল ইসলাম রেজা, সোহেল তানভীর তুষার ও ইয়াসিন আরাফাত এর প্রচেষ্টায় এই গণগ্রন্থাগারটি চালু করা হয়। এ সময় মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা ও বই উপহার দেন গণগ্রন্থাগার পরিচালনা কমিটির সদস্যরা।