বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বঙ্গবন্ধু আমাদের স্বাধীন দেশ দিয়ে গেছেন। তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত দেশ গড়তে দিনরাত কাজ করছেন। মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারন করে নিজ নিজ অবস্থান থেকে আমাদের কাজ করতে হবে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে হবে। আমাদের উদ্দেশ্য একটি উন্নত ও অসাম্প্রদায়িক দেশ গড়ে তোলা। আমরা কোন লাভের আশায় মুক্তিযুদ্ধ করিনি। ২০৪১ সালের মধ্যে আমরা উন্নত দেশের কাতারে যেতে চাই।
শুক্রবার পীরগাছা উপজেলা প্রশাসন আয়োজিত মহান বিজয় দিবসে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন বানিজ্যমন্ত্রী। এ সময় তিনি বিজয় দিবসের প্যারেড পরিদর্শন, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের উপহার প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, পীরগাছা উপজলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী সরকার, থানার অফিসার ইনচার্জ মাসুমুর রহমান। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ এবং দিনভর কুচকাওয়াজ, ডিপ্লে ও খেলাধুলার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন অতিথিবৃন্দ।