রজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল মতিনের বড় ভাই বিশিষ্ট ব্যবসায়ী মতলেব উদ্দিন ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহী---রাজিউন)। বুধবার (১৫ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে বার্ধক্যজনিত ও কিডনিতে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তিনি আড়ানী পৌর বাজারের বাসিন্দা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে, তিন ভাইসহ অসংখ্য গুগ্রাহী রেখে গেছেন। মতলেব উদ্দিন ছিলের একজন বিশষ্ট সমাজ সেবক, ব্যবসায়ী ও সামাজিক প্রধান।
মতলেব উদ্দিনের একমাত্র ছেলে মনোয়ার হোসেন রনি আড়ানী পৌরসভায় কর্মরত রয়েছেন। মতলেব উদ্দিনের আরো দুই ভাই মাহাতাব হোসেন বাদশা ও নওশাদ আলী আড়ানী পৌর বাজারের বিশিষ্ট গুড় ব্যবসায়ী ও সমাজ সেবক।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুর আড়াইটায় আড়ানী কেন্ত্রীয় ঈদগা মাঠে মরহুমের নামাজের জানাযা শেষে আড়ানী কেন্ত্রীয় কবরস্থানে লাশ দাফন করা হবে।