আগামী ২৯ ডিসেম্বর বাঘা পৌরসভা নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে বুধবার (১৪ ডিসেম্বর) বিকাল ৪ টায় বাজুবাঘা এলাকায় বর্ধিত সভা করেন বাঘা পৌর বিএনপি। এ নির্বাচনে বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন কম্পিউটার প্রতীক নিয়ে স্বতন্ত্র হিসেবে প্রার্থী হয়েছেন।
আয়োজিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন। বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম চাঁদ, বাজুবাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান এ্যাড. ফিরোজ আহাম্মেদ রঞ্জু, সাংগঠনিক সম্পাদক আবদুল লতিফ, গড়গড়ি ইউনিয়ন বিএনপির নেতা টিপু সুলতান, বাঘা পৌর বিএনপি নেতা সুরুজ জামান, আমিরুল ইসলাম প্রমুখ।
এ বিষয়ে মেয়র প্রার্থী কামাল হোসেন বলেন, রাজনৈতিক অঙ্গনে আমাদের জন্য খুব দু:সময় যাচ্ছে। এ কারণে কেন্দ্র থেকে প্রতীক বরাদ্দ কিংবা নির্বাচন করার অনুমতি দেয়া হয়নি। তবে ভোট প্রতিটা মানুষের নাগরিক অধিকার। স্থানীয় বিএনপি নেতাদের নির্দেশনায় স্বতন্ত্র প্রার্থী হয়েছি। আমার প্রতীক কম্পিউটার। বর্ধিত সভায় নিজ নিজ এলাকায় ভোট করার আহবান জানিয়ে তিনি বলেন, ভোট করতে গিয়ে যদি কাউকে কোন সমস্যায় পড়তে হয়, তার দায়ভার আমার। আমাদের মধ্যে কোন প্রকার দ্বিধা দ্বন্দ্ব না রেখে ভোট করলে আমি শতভাগ বিজয়ী হব।