রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছী ইউনিয়নে মুগরইল গ্রামে অবস্থিত বদ্ধভূমিতে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় সাংসদ আয়েন উদ্দিন এমপির পক্ষে। এরপর পর্যায় ক্রমে উপজেলা পরিষদ, প্রশাসন, বীর মুক্তিযোদ্ধারা, ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা জানায়।
বুধবার (১৪ ডিসেম্বর) সকালে স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর ১মিনিট নীরবতা পালন করা হয়। সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল এ সময় সশস্ত্র সালাম জানায়। পরে শহীদ বুদ্ধিজীবীদের সন্তানদের সঙ্গে সেখানে কুশল বিনিময় করেন মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবদুস সালাম। পরে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলার পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুস সালাম, উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ জোহরা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) প্রিয়াংকা দাস, থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম বাদশাহ, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা রহমান রিক্তা, কৃষি ককর্মকর্তা রহিমা খাতুন, উপজেলা ইঞ্জিনিয়ার বেলাল হোসেন, মৌগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন বিশ্বাসসহ সকল মুক্তিযোদ্ধারা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।