পাবনার সুজানগরে বুধবার যথাযোগ্য মর্যাদায় বেদনাবিধূর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। ইতিহাসের জঘন্যতম হতাকা-ের এই দিবসটি পালন উপলক্ষে সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ওই সভায় দিবসটির পটভূমি তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-২আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, সুজানগর থানার অফিসার ইনচার্জ আবদুল হান্নান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাফিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবদুল মজিদ সরদার, আবদুল হাই, মতিউর রহমান, উপজেলা কৃষক লীগের সভাপতি আবদুস সাত্তার, উপজেলা আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান সাইদ, প্রধান শিক্ষক মনসুর আলী ও সুজানগর পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন।