রাজশাহীর বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন ১৯ মাসে জেলা ও বিভাগীয় পর্যায়ে পরপর ৮ বার শ্রেষ্ঠত্ব অর্জন করেন। ভাল কাজের স্বীকৃতি স্বরুপ সোমবার রাজশাহী পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম (বার) এ সন্মাননা কেস্ট দেন।
এ বিষয়ে ওসি সাজ্জাদ হোসেন বলেন, আমি ২০২১ সালের জুলাই মাসে বাঘা থানায় যোগদান করি। তারপর থেকে থানার পুলিশ স্টাফদের সহায়তায় সফলতার সাথে কাজ করে যাচ্ছি। ভাল কাজের স্বীকৃতি স্বরুপ রাজশাহী রেঞ্জের দুইবার এবং জেলায় ৬ বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছি। আমি ২০০১ সালে পুলিশে যোগদাদের পর থেকে জনগনের সেবক হিসেবে কাজ করছি।