নেত্রকোনার দুর্গাপুরে মানবতার ফেরিওয়ালা নামে খ্যাত রিক্সাচালক তারা মিয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসূচীর পর এবার দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে। সোমবার দুপুরে এ কর্মসূচি শুরু হয়।
এ উপলক্ষে দুর্গাপুর সদর ইউনিয়নের নলুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮০জন জন দরিদ্র শিক্ষার্থীদের মাঝে খাতা ও কলম বিতরণ করে। এ সময় অন্যান্যের মধ্যে অত্র বিদ্যালয়ের এসএমসি সভাপতি মো. নজরুল ইসলাম, প্রধান শিক্ষক স্বপ্না দেবি হাজং, সহকারি শিক্ষক মাধবী দাস, শাহনাজ পারভীন, লিপু রঞ্জন পন্ডিত, পান্ন খানম, পথ পাঠাগার সভাপতি কবি নাজমুল হুদা সারোয়ার প্রমুখ।
তারা মিয়া বলেন, আমি রিক্সা চালিয়ে সংসার চালানোর পাশাপাশি কিছু টাকা জমিয়ে রেখে তা দিয়ে বিদ্যালয় গুলোতে সবুজ বনায়নের পাশপাশি দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ শুরু করেছি। আমি চাই উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র শিক্ষার্থীরা শিক্ষার সুযোগ পাক।