খুলনার ডুমুরিয়ার রুদাঘরা গ্রামে জায়গা জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হাতে লাঞ্চিত ও হুমকি-ধামকির অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় ভূক্তভোগী জাকির গোলদার বাদী হয়ে প্রতিপক্ষ আলমগীর সরদারসহ তার সহযোগিদের বিরুদ্ধে আজ রোববার থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
থানায় দায়েরকৃত সাধারণ ডায়েরি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে,উপজেলার রুদাঘরা গ্রামের বিবাদী মোঃ আলমগীর সরদার (৫০) ও মোঃ আক্কাস সরদার (৫৮)গংদের সাথে রুদাঘরা মৌজায় বসতবাড়ির জায়গা জমি নিয়ে পূর্ব হতে বিরোধ চলে আসছে। তার জের ধরে গত ৬ ডিসেম্বর সন্ধ্যা অনুমান ৬ টার দিকে বিবাদীগনসহ অজ্ঞাতনামা ব্যক্তিরা বাদীর বসত বাড়ীর পিছনে রাস্তার উপর এসে তাকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। তখন আমি বাড়ী হতে বের হয়ে বিবাদীগনকে গালিগালাজ করতে নিষেধ করলে বিবাদীগন বাদীর উপর ক্ষিপ্ত হয়ে তার শরীরের বিভিন্নস্থানে এলোপতাড়ী ভাবে চড়, কিল ও লাথি মেরে আহত করে এবং জীবন নাশের হুমকিসহ বিভিন্ন ধরণের ভয়ভীতি দিয়ে চলে যায়। ঘটনার বিষয়ে জানতে চাইলে বাদী জাকির গোলদার জানান, বিবাদীগনের এক শরীকের কাছ থেকে তারা কিছু জমি ক্রয় করে বাড়িঘর নির্মাণ করে বসবাস করছেন।
কিন্ত বিবাদীরা তাকে ওই জমি থেকে উচ্ছেদের জন্যে হামলা,মামলাসহ নানাবিধ ভাবে হয়রানি করে আসছে।তারই অংশ হিসেবে ঘটনার দিন বিবাদীগনসহ অজ্ঞাতনামা দুইজন ব্যক্তিকে সাথে নিয়ে আমাকে লাঞ্চিত করাসহ জীবন নাশের হুমকি দেয়। বর্তামানে আমি পরিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তা হীনতায় ভূগছি। অভিযোগের বিষয়ে বিবাদী আমলগীর সরদারের সাথে বিভিন্ন ভাবে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে থানার ডিউটি অফিসার এস,আই বিশ্বজিত পাল,জিডি এন্ট্রির বিষয়টি নিশ্চিত করে পরবর্তি আইনানুগ ব্যবস্হা গ্রহন করা হবে বলে জানান।