খুলনার পাইকগাছা থানা পুলিশ ক্রেতা সেজে ১ কেজি গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন। শনিবার রাত ৮ সাড়ে টার দিকে উপজেলার রাড়-লী ইউপি'র কাটিপাড়া শ্মশানঘাট সংলগ্ন পুকুর পাড় থেকে হাতে-নাতে সবুজ গাজী (৪৪) ও আকরাম গাজী (৫০) কে গ্রেপ্তার করা হয়। দু'জনের বাড়ি তালা উপজেলার বালিয়া গ্রামে। গাঁজা উদ্ধার ও গ্রেপ্তার অভিযানের সময় উপস্থিত ছিলেন এসআই সুকান্ত কর্মকার ও এএসআই মঞ্জুরুল সহ সঙ্গীয় ফোর্স। এসআই সুকান্ত কর্মকার বাদী হয়ে সবুজ ও আকরামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন, যার নং-১০। থানা ওসি মো. জিয়াউর রহমান জিয়া বলেন, গাঁজা সহ গ্রেপ্তারকৃত দু'ব্যক্তি চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলাও রয়েছে।