খুলনার পাইকগাছায় চা দোকানী তুচ্ছ ঘটনায় চা পিপাঁসু পরান সাধু (৪৩) নামে এক দিনমজুরকে কেটলির উত্তপ্ত গরম জল ছুড়ে শরীর ঝলশে দেয়ার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাত ৮ টার দিকে উপজেলার গদাইপুর ইউপি'র বোয়ালিয়া সাধুখাঁ পাড়ার সার্বজনীন পূজা মন্দিরের পিছনে সুদাম দাশের চায়ের দোকানে। খবর পেয়ে ঐ রাতেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে গেলে অভিযুক্ত সুদাম গা ঢাকা দেয়। আহতের পরিবারে ও প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় মৃতঃ দুলাল সাধুর ছেলে বাজার কুলি পরান সাধু রাত ৮ টার দিকে সুদাম দাশের চা'র দোকানে বসে চা পান করে একটি পান চান। এ মুহুর্তে দোকানদার সুদাম অপেক্ষামান চা পিপাসুদের জন্য চা তৈরী করছিল। পরান সাধু অভিযোগ করেন ব্যস্ততার কারণে আমি দোকানদার সুদাম এর লুঙ্গির খুট ধরে টান দিয়ে দ্রুত পান দাবী করি। এ অপরাধে সুদাম উত্তেজিত হয়ে আমার শরীরে উত্তপ্ত গরম পানির কেটলী ছুড়ে মারেন। মূহুর্তেই মুখ-বুক ও শরীর ঝলশে যায়। স্থানীয়রা এ ঘটনার বিচার দাবী করে জানান, সুদাম দাশের বিরুদ্ধে এ ধরনের একাধিক অভিযোগ রয়েছে। এ অভিযোগ সম্পর্কে ওসি মো. জিয়াউর রহমান জিয়া জানান, আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলেই তিনি আইনগত পদক্ষেপ নেওয়া হবে।