রাজশাহীর বাঘা পৌর নির্বাচনে ৫৪ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। রোববার (১১ ডিসেম্বর) উপজেলা নির্বাচন অফিস প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।
আগামী ২৯ ডিসেম্বর পৌর নির্বাচনে ৫ জন মেয়র পদে প্রার্থীর মধ্যে প্রতীক পেয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহিনুর রহমান পিন্টু (নৌকা), স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক মেয়র আক্কাছ আলী (জাগ), বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন (কম্পিউটার), বাঘা পৌর জামায়াতের আমির সাইফুল ইসলাম (নারিকেল গাছ), ইসলাফিল বিশ্বাস (মোবাইল ফোন)। এ ছাড়া ১৩ জন সাধারণ সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর ও ৩৬ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাচন অফিসার মুজিবুল আলম বলেন, প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩১ হাজার ৬৫৯। এরমধ্যে পুরুষ ১৫ হাজার ৮১২ ও নারী ১৫ হাজার ৮৫৭ জন। ইভিএমের মাধ্যমে ১১টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।