রাজশাহীর বাঘায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে ৫ জয়ীতাকে সম্মাননা দেওয়া হয়েছে। বুধবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে এই সম্মাননা দেওয়া গয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইমরান আলীর সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা, উপজেলা দুর্ণীতি বিরোধী কমিটির সভাপতি ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হাসান ঝুন্টু, মনিগ্রাম ইউনিয়ন চেয়ারম্যাস সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান, ওসি সাজ্জাদ হোসেন, নির্বাচন অফিসার মজিবুল আলম, বাঘা পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম সুবির কুমার, ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম,শিক্ষা অফিসার মীর মামুনুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহামুদুল হক, আনসার ভিডিপি কর্মকর্তা মিলন কুমার দাস।
আয়োজিত অনুষ্ঠানে নির্যাতনের বিভিষীকায় ফাতেমা আক্তারী, অর্থনীতিতে মর্জিনা বেগম, শিক্ষা ও চাকুরিতে সাবিনা ইয়াসমিন, সমাজ উন্নয়নে সীমা বেগম, সফল জননী আনোয়ারা বেগমকে সফল জয়ীতা হিসেবে সম্মাননতা প্রদান করা হয়।