নওগাঁর আত্রাইয়ে একটানা ৪০দিন পাঁচ ওয়াক্ত নাজাম জামায়াতের সহিত আদায় করায় ২০৮জন মুসল্লিকে বাইসাইকেল প্রদান করা হয়েছে। উপজেলার পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খবিরুল ইসলাম ব্যাক্তিগত তহবিল থেকে উপহার হিসেবে মুসল্লিদের এসব বাইসাইকেল প্রদান করেন।
সংশ্লিষ্ঠরা জানান,অত্র ইউনিয়নের ৮টি ওয়ার্ড থেকে মোট ৩৫০জন মুসল্লি পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতের সহিদ আদায় করার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ২০৮জন মুসল্লি একটানা ৪০দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতের সহিদ আদায় করে বিজয়ী হন। শুক্রবার সকালে ইউনিয়নের বিহারীপুর জামে মসজিদ প্রাঙ্গনে বিজয়ীদের মাঝে ২০৮টি বাইসাইকেল প্রদান করা হয়। এ ছাড়া ৮টি ওয়ার্ডের ৮জন ইমামদের মাঝে কোরআন শরিফ ও হাদিস বই বিতরণ করা হয়। এ সময় নওগাঁ জজ কোর্টের উকিল জাহাঙ্গীর আলম,তিনটি মসজিদের ইমাম আসাদুল ইসলাম,আক্তারুজ্জামান ও মাহফুজুর রহমানসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।