দেশের জনগণের মধ্যে দূর্নীতি বিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জাতীয় পতাকা উত্তোলন,মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়েই আর্ন্তজাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে জাতীয় সংগীতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের পর উপজেলা পরিষদের সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা,শিক্ষক-শিক্ষার্থী,সাংবাদিক,এনজিও কর্মী,সাংস্কৃতিক কর্মী ও সুধীজনসহ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধন শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ফখরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আকতার হোসেন ভুইয়া পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রাফিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,থানার অফিসার ইনর্চাজ হাবিবুল্লাহ সরকার,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিশ্বজিৎ দাস। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দূনীর্তি প্রতিরোধ কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক মোঃ আবদুর রহিম।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাসিরনগর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জামিল ফোরকান,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মিজানুর রহমান,সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: মাজাহারুল হক ভূইয়া,প্রশিকার আঞ্চলিক ব্যবস্থাপক অনুপ কুমার সাহা, সাংবাদিক সুজিত চক্রবর্তী,উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট শামসুজ তাবরীজ,সদস্য শিবলী চৌধুরী প্রমূখ। সভায় সরকারি-বেসরকারি কর্মকর্তা,শিক্ষকসহ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।