খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান গাজী সাহাগীর হোসেন পাবেল শপথ গ্রহণ করেছেন।
গত সোমবার (৫ ডিসেম্বর) খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে বারাকপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান গাজী সাহাগীর হোসেন পাবেল শপথ পাঠ করেন।
শপথ বাক্য পাঠ করান খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার। নব নির্বাচিত চেয়ারম্যনের শপথ গ্রহনে সফর সঙ্গী ছিলেন হাজার হাজার বারারপুর ইউনিয়ন বাসী, গন্যমান্য ব্যক্তিবর্গ, বারকপুর ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।
উল্লেখ্য গত ১২ জুন চিহ্নিত সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন বারাকপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী জাকির হোসেন। সন্ত্রাসীরা তাঁর দুই হাত ও দুই পা ভেঙ্গে দেয়। আহত জাকির হোসেন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২ আগস্ট মারা যাওয়ায় ওই চেয়ারম্যান পদটি শূন্য হয়। গত ২ নভেম্বর অনুষ্ঠিত ওই শূন্য চেয়ারম্যান পদে উপনির্বাচনে প্রয়াত চেয়ারম্যান গাজী জাকির হোসেনের ভ্রাতুষ্পুত্র গাজী সাহাগীর হোসেন বিপুল ভোটে নির্বাচিত হন।