দেশের দ্রব্যমুল্যের উর্ধগতিতে খেটে খাওয়া সাধান মানুষ যখন হিমসিম খাচ্ছে, বগুড়ার গাবতলীতে সেই সময় শুরু হয়েছে হতদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসুচির (ইজিপিপি) ৪০ দিনের কাজ। উপজেলার ১২ টি ইউনিয়নে এক হাজার, পাঁচ শত, তিন জন (১৫০৩) গ্রামের হতদরিদ্র নারী পুরুষ এই কাজ পেয়ে একটু হলেও খুশি। এজন্য সরকারের ব্যায় হবে প্রায় আড়াই কোট টাকা।
অবহেলিত গ্রামের মাটির রাস্তাগুলো সংস্কার, গর্তভরাট ও মাটির নতুন কাঁচা রাস্তা তৈরীতে এই সকল হতদরিদ্র শ্রমিক কাজ করছে। মঙ্গলবার উপজেলার নেপালতলী ইউনিয়নের ধনঞ্জয় ভিটাপাড়া গ্রামে ফসলের মাঠে যাওয়ার মাটির কাঁচা রাস্তায় হতদরিদ্র নারী ও পুরুষ একত্রে কাজ করতে দেখাগেছে। তারা নিরলসভাবে কাঁচা রাস্তায় মাটি ফেলছে।
এসকল শ্রমিক জানালেন, দ্রব্যমুল্যের উর্ধগতির এই সময়ে ৪০ দিনের কাজ পেয়ে আমাদের অনেকটাই পরিবারের ব্যায়ভার ও সংসারের চালাতে সহায়ক হবে। প্রতিদিন ৭ ঘন্টা কাজ করতে হবে, মুজুরী ৪০০ (চারশত) টাকা। বর্তমান বাজার মুল্যে এই মুজুরী খুব সীমিত। হতদরিদ্র শ্রমিকগন, সরকারে কাছে মুজুরী বৃদ্ধির দাবী জানান। নেপালতলী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম বাবু জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামের গরীব ও সাধারন মানুষের সুখের কথা চিন্তাকরে বিভিন্ন উন্নয়ন মুলক কর্মসূচি গ্রহন করেছে। তার মধ্য হতদরিদ্রদের এই ৪০ দিনের কর্মসূচি উল্লেখযোগ্য।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ রাশেদুল ইসলাম জানান, এই উপজেলায় ১২ টি ইউনিয়ন রয়েছে। সেখানে ১৫০৩ জন হতদরিদ্র নারী পুরুষ ৪০ দিনের এই কাজ করছে। ৩ ডিসেম্বর থেকে একযোগে এই কাজ শুরু হয়েছে, চলবে ১৩ জানুয়ারী ২০২৩ সাল পর্যন্ত। এতে সরকার প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন। সরকার এই কর্মসুচির মেয়াদ বৃদ্ধি ও সমপরিমান টাকা বরাদ্দ দিলে আবারো ৪০ দিনের জন্য এই কাজ শুরু হবে। প্রতিটি ইউনিয়নে সকল প্রকার কাঁচারাস্তা সংস্কার, গর্তভরাটসহ কাঁচা নতুনরাস্তা তৈরী হবে। গ্রামের মানুষ নিবিঘেœ চলাচল করতে পারবে। এই সকল হতদরিদ্র শ্রমিকদের তদারকির জন্য শ্রমিক সর্দার প্রতিদিন জব কার্ডে শ্রমিকদের উপস্থিতি স্বাক্ষর গ্রহন করে উপস্থিততি নিশ্চিত করবে।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ রাশেদুল ইসলাম আরো জানান, গাবতলী সদর ইউনিনে ৮০, নারুয়ামালা ইউনিয়নে ১১৯, মহিষাবান ইউনিয়নে ১৫৯, নশিপুর ইউনিয়নে ১০৯, বালিয়াদীঘি ইউনিয়নে ১৩৩, দুর্গাহাটা ইউনিয়নে ১৭৩, নেপালতলী ইউনিয়নে ১৩১, রামেশ্বরপুর ইউনিয়নে ১২৫, সোনারায় ইউনিয়নে ১৭৮, কাগইল ইউনিয়নে ১০৯, দক্ষিনপাড়া ইউনিয়নে ১০০ ও সুখানপুকুর ইউনিয়নে ১১৩ জন হতদরিদ্র কর্মসংস্থান কর্মসুচির নারী ও পুরুষ শ্রমিক রয়েছে।