বাগেরহাটের চিতলমারীতে শহীদ সুঃ মেজর জয়নুল আবেদীন মানিক মিয়া ও হাজেরা মানিক স্মৃতি সংসদের মাসিক সাধারন সভার আয়োজন করা হয়েছে। সংসদের সভাপতি ও চিতলমারী উপজেলা নির্বাহী আফিসার সাইয়েদা ফয়জুন্নেছার সভাপতিত্বে ০৫ ডিসেম্বর (সোমবার) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অথিতি ছিলেন চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল।
বিশেষ অথিতি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ বাবুল হোসেন খান, সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ নিজামুদ্দিন, শহীদ মানিক মিয়ার ছোট ভাই ও প্রাত্তন শিক্ষক শেখ নওয়াব আলী, মাও: ইদ্রিসুর রহমান, মো: লিয়াকত আলী খান মন্টু, সাংবাদিক একরামুল হক মুন্সী, সাংবাদিক পংকজ মণ্ডল, শেখ নুর ইসলাম নুরু, মোঃ হাসমত আলী খান প্রমুখ।
অনুষ্ঠানে সংসদের সাধারন সম্পাদক ও শহীদ সুঃ মেজর জয়নুল আবেদীন মানিক মিয়ার কনিষ্ঠপুত্র শেখ মোঃ শামসুদ্দোহা বাঙালী বিগত সভার রেজুলেশন পাঠ করে শুনান। এ সময় শহীদ সুঃ মেজর জয়নুল আবেদীন মানিক মিয়ার নামে স্মৃতি সংসদের জায়গা নির্ধারনের জন্য আলোচনা হয়। এ ছাড়া তার নাম ফলকের জন্য চিতলমারী কেন্দ্রীয় শহীদ মিনার সড়কটির নাম প্রস্তাব করা হয়।
সভা শেষে প্র¯াÍবিত জায়গাটি সংসদের নেতৃবৃন্দ পরিদর্শন করেন।