পাবনার চাটমোহর উপজেলার চড়ইকোল উচ্চবিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ ইসরাইল আলম। মঙ্গলবার বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ইসরাইল আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন। নির্বাচনে প্রিজাইডিং অফিসার ছিলেন অ্যাকাডেমিক সুপারভাইজার মোঃ গোলাম মোস্তফা। এরআগে গত শনিবার এই স্কুলের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি নির্বাচনকালে উপস্থিত ছিলেন চাটমোহর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুয়েল মির্জা,এলডিও’র নির্বাহী পরিচালক নুরে আলম মঞ্জু,স্কুলের শিক্ষকমন্ডলী ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।