প্রনব কান্তি গাইনকে সভাপতি পুলকেষ বিশ্বাসকে সিনিয়র সহাসভাপতি এবং সমীর মন্ডলকে সাধারণ সম্পাদক করে দাকোপের কৈলাশগঞ্জে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে।
সোমবার বিকালে স্থানীয় কৈলাশগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় চত্বরে জাতীয় সঙ্গিতের মাধ্যমে শুরু হওয়া সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক এমপি খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য ননী গোপাল মন্ডল। ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক প্রনব গাইনের সভাপতিত্বে এবং পুলকেষ বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও দাকোপ উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ¦ শেখ আবুল হোসেন, জেলা আওয়ামী লীগ সদস্য নান্টু রায়, দাকোপ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, খুলনা জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ, জেলা সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল, জেলা পরিষদ সদস্য সরোজিত কুমার রায়, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান শেখ যুবরাজ, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মিহির মন্ডল, ইউপি চেয়ারম্যান মানস মুকুল রায়, ইউনিয়ন আ.লীগ সভাপতি সরোজিত রায় কুঞ্জু। সম্মেলনের উদ্বোধন করেন দাকোপ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক জি এম রেজা। প্রধান বক্তা ছিলেন উপজেলা সদস্য সচীব উত্তম কুমার রায়। বক্তৃতা করেন স্থানীয় আ’লীগনেতা মানিক চন্দ্র গাইন, মৃনাল কান্তি মল্লিক ও প্রবীর রায়। সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা আ.লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা এ্যাড. জি এম কামরুজ্জামান, আজগর হোসেন ছাব্বির, অধ্যাপক সুপদ রায়, খুলনা জেলা স্বেচ্চাসেবকলীগনেতা মোঃ সরোয়ার হোসেন, মাহামুদুন্নবী মিল্টন, মোঃ সালাউদ্দিন, আবু সালেহ বাবু, আবুল হোসেন পলাশ, স্বপন রায়, কুমারেশ বিশ্বাস, মিঠুন ঘোষ, সিরাজুল ইসলাম, মোঃ হেলাল হোসেন, রায়হান মুন্না, শিশির ধর, সুজল সেন, শফিকুল ইসলাম সোহাগ প্রমুখ। সম্মেলন শেষে স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে স্থানীয় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন এবং মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।