বাংলাদেশ আওয়ামী লীগ দাকোপের ৬ নং কামারখোলা ইউনিয়ন শাখার পক্ষ থেকে এক প্রতিবাদলিপিতে বলা হয়েছে সম্প্রতি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে নব জাগ্রত যুব সংঘের বার্ষিক সম্মেলনে সভাপতি প্রসেনজিত রায়কে দেওয়া গনসংবর্ধনা, বীর মুক্তিযোদ্ধা, গুনী শিক্ষক ও কৃতী শিক্ষার্থী সম্মাননাসহ পালিত বিভিন্ন অনুষ্ঠানের নামে বিতর্কিত কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বিবৃতিতে তারা দাবী করেছেন নব জাগ্রত যুব সংঘের সভাপতি পরিচয়দানকারী বহুরুপী প্রসেনজিত রায় একজন প্রতারক, বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দের নাম ও ছবি ব্যবহার করে দীর্ঘদিন যাবৎ প্রতারনা করে আসছে। সমাজ সেবায় তার কোন অবদান না থাকা সত্বেও তাকে গনসংবর্ধনা দেওয়ায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছে। সেখানে কোন বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সংবর্ধনা গ্রহন করেনি। আয়োজিত অন্যান্য অনুষ্ঠান ও ছিল প্রশ্নবিদ্ধ দাবী করে দাতারা হলেন দাকোপ উপজেলা আ.লীগের সহসভাপতি সমরেশ রায়, উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক ও কামারখোলা ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, উপজেলা আ’লীগনেতা মনিরুল ইসলাম শিকদার, হিমাংশু সরকার, সুশংকর বাছাড়, বীরমুক্তিযোদ্ধা ডাঃ মোশারফ হোসেন সানা, অরবিন্দ সরকার, সুরেশ সরকার, মহাদেব ঢালী, শিক্ষক সরদার হারুনুর রশিদ, শ্যামল রায়, দীপক রায়, পংকজ মন্ডল, রনজিত মন্ডল, মোজাফ্ফার হোসেন সানা, বিশ্বজিত মিস্ত্রি, শশাংক রায়, কোমল সরদার, কৃষ্ণপদ বিশ্বাস, হিমাংশু রায়, প্রশান্ত গোলদার, সুজিত রায়, আঃ রশিদ নান্টু, লুৎফর রহমান গাজী, মোর্শেদ গাজী, হালিম গাইন, কিরন মন্ডল, অসিত মৃধা, যোগেশ রায়, শফিজ উদ্দিন, চন্দনা রানী, সুধারানী হালদার, উৎপল মন্ডল, আমান উল্লাহ, নয়ন শেখ প্রমুখ।