প্রয়াত পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন রংপুরের নবাগত জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন। সোমবার বিকেলে উপজেলার ফতেপুরস্থ বিজ্ঞানীর কবরে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন। এ সময় উপস্থিত ছিলেন রংপুরের স্থানীয় সরকার বিভাগের উপণ্ডপরিচালক নিলুফার ইয়াসমিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ মন্ডল, রংপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ছায়াদত হোসেন বকুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায়, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, পীরগঞ্জ থানার ওসি জাকির হোসেন প্রমুখ। পরে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায়ের সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটরিয়াম হলরুমে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন তিনি।