খুলনার পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে যোগদান করেছেন আরাফাত হোসেন। তিনি সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করেন। নবাগত এসিল্যান্ড আরাফাত হোসেন গোপালগঞ্জ সদর উপজেলার কৃতী সন্তান। পিতা আলাউদ্দীন চৌধুরী ও আকলিমা খাতুন। পিতা আলাউদ্দীন চৌধুরী ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক। বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৭তম ব্যাচের সরকারী কর্মকর্তা হিসেবে আরাফাত হোসেন ২০১৯ সালে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। পরে ২০২১ সালে তিনি বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। সোমবার তিনি এসিল্যান্ড হিসেবে পাইকগাছাতে যোগদান করেন। যোগদানের পর নবাগত এসিল্যান্ডকে ইউএনও মমতাজ বেগম, উপজেলা ভূমি অফিসের কর্মরত কর্মচারীরা ফুলেল শুভেচ্ছা জানান। যোগদান করেই নবাগত এসিল্যান্ড আরাফাত হোসেন সেবার মানসিকতা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।