রাজশাহীর বাঘায় জুয়া খেলার অপরাধে ৭ জনকে আটক করা হয়েছে। রোববার (৪ ডিসেম্বর) রাত ১২টার দিকে উপজেলার বেলগাছী গ্রামের আনারুল ইসলামের বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন-বাঘা পৌর এলাকার হিজল পল্লী গ্রামের মৃত সুকচান আলীর ছেলে রনি (২৪), মোহাম্মদ আলীর ছেলে মামুন হোসেন (২৩), মকবুল হোসেনের ছেলে হোসেন আলী (১৮), হারুন আলীর ছেলে আশরাফ আলী (৪৮), হামজের আলীর ছেলে জাহিদুল ইসলাম (৪২), বাড়ির মালিক বেলগাছী গ্রামের মৃত আবদুর রহিমের ছেলে আনারুল হোসেন (৪৫), পাবনার আমিনপুরের সাগরকান্দি গ্রামের শাহিন খানের ছেলে আরিয়ান খান পিয়াস (২১)।
এ বিষয়ে বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, জুয়া খেলার অপরাধে আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। তাদের কাছে থেকে প্লেইং কার্ড, নগদ ৫ হাজার ২১৫ টাকা উদ্ধার করা হয়।