ঋন খেলাপির দায়ে মামলায় অভিযুক্ত পাবনার ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের ভাড়ইমারী গ্রামের সেই ৩৭ কৃষকের ঋণ সংক্রান্ত বিষয় পর্যালোচনা করতে কেন্দ্রীয় সমবায় ব্যাংকের তিন সদস্যের তদন্ত কমিটি মাঠপর্যায়ে কাজ শুরু করেছে।
রোববার সকালে ব্যাংকের ডিজিএম আহসানুল গনির নেতৃত্বে তদন্ত কমিটির সদস্যরা ভাড়ইমারী গ্রামে পৌছান। সেখানে তারা ভুক্তভোগী কৃষকদের সাথে কথা বলেন।
কৃষক ও স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, ভুক্তভোগী কৃযকদেরকে কোন নোটিশ না দিয়ে সম্পূর্ন হয়রানিমূলকভাবে ৩৭ জন কৃষকের নামে মামলা করা হয়েছে। ওই মামলায় ১২ জন কৃষককে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে। তদন্ত কমিটির সদস্যরা তদন্তের সময় কৃষকদের কাছে পাঠানো কোন নোটিশের কপিও দেখাতে পারেননি। তারা অবিলম্বে হয়রানিমূলকভাবে দায়ের করা ওই মামলা প্রত্যাহারের দাবী জানান।
এ বিষয়ে সমবায় ব্যাংকের ডিজিএম আহসানুল গনি সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি।
উল্লেখ্য, ২০১৬ সালে পাবনার ঈশ^রদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের ভাড়ইমারি গ্রামের ৩৭ জন প্রান্তিক কৃষকের একটি গ্রুপকে বাংলাদেশ সমবায় ব্যাংক জনপ্রতি ২৫ হাজার টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত ঋণ প্রদান করে। ঋণ খেলাপির দায়ে ২০২১ সালে ব্যাংকের পক্ষে তৎকালীন শাখা ব্যবস্থাপক সৈয়দ মোজাম্মেল হক মাহমুদ বাদী হয়ে ৩৭ জনের নামে মামলা করেন। এই মামলা ২৫ ও ২৬ নভেম্বর পুলিশ অভিযান চালিয়ে বাংলা ৩৭ জন আসামীর মধ্যে ১২ জন কৃষককে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়। এই মামলায় গত ২৭ নভেম্বর গ্রেপ্তারকৃত ১২জন আসামীসহ ৩৭ কৃষকের জামিন মঞ্জুর করেছেন আদালত।