বিদেশী জাহাজ মালিক প্রতিনিধির একটি দল বাংলাদেশ মেরিন একাডেমি, রংপুর পরিদর্শনে আসেন। গত শনিবার প্রতিনিধি দল গার্ড অব অনার এবং মনোমুগ্ধকর কুচকাওয়াজ উপভোগের পর মেরিন একাডেমি রংপুরের ক্যাডেটদের প্রশিক্ষণ পদ্ধতি, সুবিধাদি ও পরিবেশ সম্পর্কে খোজ-খবর নিয়ে সন্তোষ প্রকাশ করেন। দলের সদস্যরা হলেন চায়নার সীকন শীপস ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড এবং সীকন শীপস ম্যানিং সেন্টার এর প্রতিনিধি Captain Wu Wei এবং বাংলাদেশ নাবিক রিক্রটিং কোম্পানি মেরিন হাইভ এর চেয়ারম্যান ও সিইও ক্যাপ্টেন সামছুল আলম খান। এতে একাডেমির কমান্ড্যান্ট ক্যাপ্টেন শফিকুল ইসলাম সরকার, (জি), পিএসসি, বিএন উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশ মেরিন একাডেমি, রংপুরের কমান্ড্যান্ট একাডেমির ক্যাডেটদের সীকন শীপস ম্যানেজমেন্ট কোম্পানীতে স্বল্প এবং দীর্ঘ মেয়াদি নিয়োগের বিষয়ে সফররত প্রতিনিধিদ্বয়ের সাথে দ্বি-পাক্ষিক আলোচনা হয়। ক্যাডেটদের প্রশিক্ষণ পদ্ধতি, সুবিধাদি ও পরিবেশ সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়। একাডেমির ক্যাডেটদের প্রশিক্ষণ ও শৃঙ্খলা এবং সার্বিক ব্যবস্থাপনা ও অবকাঠামোগত সুবিধাদি সম্পর্কে তাদের ব্যাপক সন্তুষ্টি প্রকাশ করেন। এ সময় মেরিন হাইভ কোম্পানীর সফররত প্রতিনিধি ক্যাপ্টেন সামছুল আলম খান তাদের নিজস্ব ব্যবস্থাপনায় প্রতিবছর ৩জন নটিক্যাল ও ৩জন ইঞ্জিনিয়ারিংসহ সর্বমোট ৬ জন ক্যাডেট বিভিন্ন শীপস ম্যানেজমেন্ট কোম্পানীতে নিয়োগ প্রদানের ঘোষণা প্রদানকরেন। একই সাথে সীকন শীপস ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড এর প্রতিনিধি Captain Wu Wei সাফল্যজনক প্রশিক্ষণ সমাপ্তিতে ১০ জন নটিক্যাল এবং ১০ ইঞ্জিনিয়ারিং ক্যাডেট রিক্রুটিং করবেন বলে ঘোষণা প্রদান করেন।