রাজশাহী সমাবেশ থেকে ফেরার পথে ঢাকায় যুবদল কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সহ নেতৃবৃন্দকে গ্রেপ্তারের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে বিক্ষোভ ও সমাবেশ করেছে যুবদল। রোববার দুপুরে কুড়িগ্রাম জেলা যুবদল থানাপাড়া থেকে বিক্ষোভ মিছিল বের করে, শহর প্রদক্ষিণ শেষে মোক্তারপাড়ায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা যুবদল সভাপতি রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ,যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল,জেলা যুবদল সাধারণ সম্পাদক নাদিম আহমেদ,সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রজব,সহ সাংগঠনিক সম্পাদক কবির হোসেন,সদর থানা যুবদলের সাবেক সভাপতি আবদুল হামিদ,সদর থানা যুবদলের আহ্বায়ক রাশেদ নয়ন, যুগ্ম আহ্বায়ক এ কে এম তাইজুল হক সাজু, ১ নং সদস্য ফেরদৌস খাঁন রুবেল, পৌর যুবদল আহ্বায়ক শহিদুল ইসলাম শিমুল,যুগ্ম আহ্বায়ক নাহিদ আহমেদ,রুবেল আহমেদ,ফরহাদ হোসেন বুলেটসহ যুবদল নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন গ্রেপ্তার করে আন্দোলন বন্ধ করা যাবেনা।সরকার ১০ তারিখে ঢাকার সমাবেশ বানচাল করতেই নেতা কর্মীদের গ্রেপ্তার করছে।