কুড়িগ্রামের নাগেশ্বরীতে নব নির্বাচিত জেলা পরিষদ সদস্যদেরকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষকলীগের আয়োজনে শনিবার বিকেলে টি.এন্ড.টি মোড়স্থ উপজেলা কৃষকলীগের কার্যালয়ে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে নব নির্বাচিত জেলা পরিষদ সদস্য একরামুল হক বুলবুল (নাগেশ্বরী), জহির রায়হান (ভূরুঙ্গমারী) এবং সংরক্ষিত মহিলা সদস্য মাসুদা ডেইজি (নাগেশ্বরী, ফুলবাড়ী ও ভূরুঙ্গামারী)কে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আছলাম হোসেন সওদাগর। উপজেলা কৃষকলীগের আহ্বায়ক সফিকুল ইসলামের ভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাংসদ আছলাম হোসেন সওদার, উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, ভাইস চেয়ারম্যান রুকনুজ্জামান শিমু এবং সংবর্ধিত অতিথিবৃন্দসহ আরও অনেকে।