খুলনার পাইকগাছায় ৩১তম আন্তর্জাতিক ও ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত। এ উপলক্ষে রোববার সকালে আয়োজিত আলোচনাসভায় বক্তারা বলেন, প্রতিবন্ধীরা শুধু সমাজের বোঝা নয়, বরঞ্চ সম্পদ। বর্তমান শেখ হাসিনা'র সরকার প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। সরকারী-বেসরকারী ভাবে সুযোগ সুভিধা দান, লেখাপড়ায় সহযোগিতা, বৃত্তিপ্রদান, চাকরি, কল্যণট্রাস্ট, ভাতা সংখ্যা বৃদ্ধি, সর্বোপরি সরকার প্রতিবন্ধীদের কল্যাণে সবকিছু করছেন। উপজেলা প্রশাসন ও উপজেলা সেবা অধিদপ্তর আয়োজিত পরিষদ মিলনায়তনে অনুষ্ঠেয় আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ইন্সপেক্টর তদন্ত রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ শাহদৎ হোসেন বাচ্চু, অধ্যক্ষ রবিউল ইসলাম, মিহির বরুন মন্ডল, জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও রাজনৈতিক নেতা-কর্মী প্রমুখ।