খুলনার দিঘলিয়া উপজেলায় ৩১তম আন্তর্জাতিক ও ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে দিঘলিয়া প্রতিবন্ধী ও দুঃস্থ কল্যাণ সংস্থার আয়োজনে দিঘলিয়া উপজেলা প্রশাসনের সমাজ সেবা কার্যালয় ও এস এস সি-৯৯ খুলনা ডিভিশনের সহযোগিতায় শনিবার (৩ ডিসেম্বর) আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দিঘলিয়ার প্রতিবন্ধী ও দুস্থ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রফিকুল ইসলামের (সরাফাত) সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরিন ময়না এবং সমাজসেবা অফিসার মোঃ মনিরুজ্জামান। দিঘলিয়া উপজেলার তরুন সমাজ সেবক ও সুগন্ধী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোল্লা মাকসুদুল ইসলাম।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন দিঘলিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসনের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পাখি বেগম, দিঘলিয়া ইউনিয়নের ইউপি সদস্য শেখ সাহাবুদ্দিন, দিঘলিয়া ইউনিয়ন পরিষদ ও সমাজ সেবা কার্যালয়ের কর্মচারীবৃন্দ।
প্রতিবন্ধী ও দুঃস্থ কল্যাণ সংস্থার উপদেষ্টা মণ্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন হারুন অর রশীদ, ফরহাদ কাদির, ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, অধ্যাপিকা মনিরা সুলতানা, অধ্যাপিকা শরিফা আক্তার রিতা, পরিমল কান্তি বিশ্বাস, আনোয়ার কবির নিজাম ও মুজাহিদ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রতিবন্ধী ও দুস্থ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক সোহেল আরমান।