রংপুর জেলা প্রশাসন ও রংপর সমাজসেবা অধিদপ্তরের অয়োজনে রংপুরে ৩১ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৪ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, ৬ জন ভিক্ষুককে চার্জা রিকশা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
শনিবার সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক আবদুল মোতালেব সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফিরুজুল ইসলাম, ডাঃ সিনিগ্ধ্ দেবনাথ, রংপুর জেলা সমাজসেবা কাযালয়ের উপপরিচালক আবদুল মতিন, বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব) নাসিম উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।