নওগাঁয় ৩১তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করা হয়েছে। এ সময় নওগাঁ জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তর যৌথভাবে আয়োজিত বিভিন্ন কর্সূচীর মধ্যে দিয়ে আলোচনাসভা, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, হুইল চেয়ার বিতরন।
শনিবার সকাল সাড়ে ১০টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপণ্ডপরিচালক নূর মোহাম্মদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইব্রাহিম, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম, নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার মীর্জা ইমাম উদ্দিন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো: শরিফুল ইসলাম খান, জেলা প্রেসক্লাবের সভাপতি মো: কায়েস উদ্দিন, বেসরকারী উন্নয়ন সংস্থা রানী'র প্রধান নির্বাহী ফজলুল হক খান এবং পোরশা মোবারক হোসেন প্রতিবন্ধী বিদ্যালয়ের পরিচালক মওদুদুর রহমান।
অনুষ্ঠানে ২৪ জন প্রতিবন্ধীর মধ্যে একটি করে হুইল চেয়ার বিতরন করি হয়। এ ছাড়াও প্রতিবন্ধী শিশুদের পরিবেশিত সাংস্কৃতিক প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।