প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে কালেক্টরেট ঈদগাহ মেহরাবের আধুনিকীকরণ ও সম্প্রসারণ সম্পন্ন কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি বিদায়ী রংপুর জেলা প্রশাসক আসিব আহসান।
শুক্রবার জুমার নামাজ শেষে ফলক উন্মোচনের মধ্যদিয়ে এ মেহরাবের আধুনিকীকরণ ও সম্প্রসারণ সম্পন্ন কাজের উদ্বোধন করেন তিনি। এ সময় মাদ্রাসার এতিম শিশুদের মাঝে আল কোরআন, জায়নামাজ বিতরণ করা হয়। রংপুর স্টিল আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গোলাম রব্বানী, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি ফিরুজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এ ডব্লিউ এম রায়হান শাহ ও রংপুর স্টিলের ব্যবস্থাপনা পরিচালক হামীম আব্দুল্লাহ।
উদ্বোধন শেষে দোয়া মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা হাফিজুল ইসলাম। সম্পুন্ন স্টিল দিয়ে কালেক্টরেট ঈদগাহ মেহরাবের আধুনিকীকরণ ও সম্প্রসারণ কাজ বাস্তবায়ন করেন রংপুর স্টিল।