সাহিত্যের শুদ্ধতায় আলোকিত জীবন এই স্লোগানকে নিয়ে রংপুর সাহিত্য সংস্কৃতি পরিষদ এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে টাউন হল চত্বরে দুইদিন ব্যাপি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানের মধ্যে প্রথম দিন শুক্রবার টাউন হল চত্বরে চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত্যিক মোঃ আবু বক্কর সিদ্দিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সহ সভাপতি হাসনা হেনা বেগম রোজি। উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি স্বাত্বিক শাহ আল মারুফ, সহ সভাপতি সুনিল সরকার, অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক মামুন উর রশিদ, পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড জাকিয়া সুলতানা চৈতি প্রমুখ। শনিবার সকাল ১০ টায় টাউন হল মিলনায়তনে পরিষদের সদস্যবৃন্দের সাধারণ সভার উদ্বোধন করবেন পরিষদের সাবেক সভাপতি প্রফেসর মোহাম্মদ শাহ আলম। সাধারণ সভায় সভাপত্বি করবেন সংগঠনের সভাপতি স্বাত্বিক শাহ আল মারুফ। বিকেল ৩টায় বিশেষ সাহিত্য বৈঠকের উদ্বোধন করবেন বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও সাবেক আঞ্চলিক পরিচালক মনোয়ারা বেগম। বাংলাদেশ বেতার রংপুর আঞ্চলিক পরিচালক ড.মোহাম্মদ হারুন অর রশিদ বিশেষ অতিথি থাকবেন বিশিষ্ট সাহিত্যিক ফেরদৌসি বেগম বিউটি। সভাপতিত্ব করবেন সহ সভাপতি সুনিল সরকার। সন্ধ্যা ৬টায় আলোচনা,পদক প্রদান, পুরষ্কার বিতরণ ও সাস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন উত্তরবঙ্গ যাদুঘর প্রতিষ্ঠাতা ও একুশে পদক প্রাপ্ত ব্যক্তিত্ব অ্যাডভোকেট আব্রাহাম লিংকন। সম্মানিত অতিথি থাকবেন মনন রেখা সম্পাদক ড.মিজানুর রহমান নাসিম। সভাপতিত্ব করবেন পরিষদের সভাপতি স্বাত্বিক শাহ আল মারুফ।